স্বামীর মার, সংশোধনী, সাংবাদিকতা

প্রকাশকাল |

খবরে ভুল তো নানারকম হতে পারে। নারীর মার খাওয়া খবরের মতো বড় ধরনের ভুল হতে পারে। আবার কোনো বিষয়ের খবরের ভেতরে কোনো একটি তথ্য ভুল হতে পারে। আবার কখনো কখনো পুরো খবরটিই ভুল হতে পারে। এই সব ভুলের সংশোধনী কি এক কলামই হবে? সংবাদমাধ্যম তার ভুল কিভাবে সংশোধন করবে?

  • Comment 2

আমাদের দেশে মেয়েদের লেখালেখি

প্রকাশকাল |

গণমাধ্যম কখনো কখনো অন্ধের ভূমিকা পালন করে। এজন্য অনেক বড় মাপের লেখক কখনও নিগ্রহের স্বীকার হতে পারে। এক্ষেত্রে চট্টগ্রামের বীরাঙ্গনা লেখিকা রমা চৌধুরী যেমন ছিলেন এমনকি আহমদ ছফাও ছিলেন। ক্ষেত্র বিশেষে নারী লেখকরাও যথেষ্ট অগ্রাধিকার ভোগ করে থাকেন। উদাহরণ দিয়ে বিষয়টা খোলাসা করে দেই। হাল আমলে সেলিনা হোসেন, নাসরীন জাহান আর শাহীন আখতার যে অগ্রাধিকার ভোগ করেন জীবনানন্দ দাশ তার এককানিও ভোগ করেননি।

  • Comment 1

আলিফ লাইলা-৯: শাড়ির অসার ইশারা বনাম মহলবিশেষের অতিসাড়া

প্রকাশকাল |

শোনো দিনারজাদি, রাম-রাবণের যুদ্ধে রাবণের বুকে তীরনিঃক্ষেপের পরিবর্তে রাম যদি রাবণকে বলে: ‘অ্যাই ব্যাটা, তোর দশ দশটা মাথা কেন রে! আমারতো মাত্র একটা!’ কিংবা ‘তুই এতগুলো বিয়ে কেন করেছিস? আমারতো সবেধন সীতামণি যাকে তুই ‘নারীন্যাপ’ (কিডন্যাপের অনুকরণে) করেছিস!’ তবে রাবণও মরবে না, শাড়ির রামায়ণও আর শেষ হবে না।

  • Comment 4

নারীরা জ্ঞানে আছে বিজ্ঞানে নাই

প্রকাশকাল |

বিশ্বব্যাপী বিজ্ঞান ও গবেষণায় নারীর এই সীমিত অংশগ্রহণের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা যায় বিজ্ঞান গবেষণাকে পেশা হিসেবে নেয়ার আগ্রহের অভাব। বাংলাদেশে উচ্চ শিক্ষায় শিক্ষিত পুরুষের তুলনায় নারীর আদর্শ পেশা হিসেবে বিবেচনা করা হয় শিক্ষকতা, ডাক্তারি, ব্যাংকিং অথবা বিসিএসকে। তাই উচ্চ শিক্ষা গ্রহণের পর অধিকাংশ নারী এই অগ্রাধিকারের পেশাটিকেই অর্জন করতে চায়।

  • Comment 8