জাতির পিতা ২৩ বছর পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে সংগ্রাম করে মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছিলেন। অসম্ভবকে সম্ভব করে হাজার বছরের পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করে বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ, স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছিলেন। একই ভাবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই অসমাপ্ত গণতন্ত্র এবং অর্থনৈতিক মুক্তির আন্দোলনকে সফল করে একটি দরিদ্র রাষ্ট্রকে মাত্র ১০ বছরের ব্যবধানে একটি নিম্ন মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করেছেন।
ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে। কিন্তু তারা তার নাম বাঙালি জাতির অন্তর থেকে মুছে ফেলতে পারেনি। বঙ্গবন্ধু বলেছেন, "নেতার মৃত্যু হতে পারে, কিন্তু আদর্শের মৃত্যু নেই।" বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও রাজনৈতিক দর্শন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রতিটি বাঙালির হৃদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে থাকবেন চির অম্লান।
সুপরিকল্পিতভাবে ‘আমার গ্রাম- আমার শহর’ কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে ইন্টারনেট, তথ্যপ্রযুক্তি সর্বত্র পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে তথ্যপ্রযুক্তিতে সব মানুষের প্রবেশাধিকার নিশ্চিত করা হচ্ছে। বর্তমানে উন্নত বিশ্বে নাগরিক অধিকার ও নাগরিক আধুনিক সব সুযোগ-সুবিধা বিশেষ করে তথ্য ও সেবা পৌঁছে দেওয়ায় অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে তথ্যপ্রযুক্তি।
স্বাধীনতা-পরবর্তী সময়ে বাংলাদেশকে বিবেচনা করা হত উন্নয়নের টেস্ট কেস হিসেবে। আর আজ বাংলাদেশ উন্নয়নের বিস্ময়...

