বিশ্ব যখন তার নিজস্ব ভাষাগত জ্ঞান ব্যবহার করে প্রযুক্তি, বিজ্ঞান ও চিকিৎসাসহ সবখাতে এগিয়ে যাচ্ছে আমরা তত ভাষা বিমুখ হচ্ছি। চীন, জাপান, রাশিয়া, জার্মানি প্রভৃতি দেশের অনেকেই মনে করে যে তাদের দ্বিতীয় ভাষার প্রয়োজন নেই কারণ তারা তাদের নিজস্ব ভাষাকে ব্যবহার করেই জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন করছে।
বর্তমান উপাচার্য ৯০০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের কাছে উপস্থাপন করেছেন যার মধ্যে একাডেমিক ভবন, ছাত্রছাত্রীদের হল, শিক্ষকদের কোয়ার্টার সহ রয়েছে আনুষঙ্গিক অনেক কিছু। এই প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের অনেক সমস্যা দূর করা সম্ভব হবে বলে আশা করা যায়।

