শ্বেতপত্রের ধারণাগত ভিত্তি এবং ব্যবহার যুক্তরাজ্যের সংসদীয় গণতন্ত্রের সাথে যুক্ত। সাধারণত কোনও নীতি চূড়ান্তভাবে গ্রহণের আগে সরকার শ্বেতপত্র জারি করে থাকে এবং এর প্রচলন অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপিয় ইউনিয়নভুক্ত অনেক দেশেই আছে। আমাদের দেশে শ্বেতপত্রের ধারণা তা থেকে সম্পূর্ণ বিপরীত।
আমাদের দেশে খুব কম সংখ্যক প্রতিষ্ঠানের কাজের মধ্যে সমন্বয় থাকে। যেমন, রাজউকের আইনে আছে ১০ তলা পর্যন্ত ভবনে অগ্নি-ব্যবস্থাপনা অনুমোদিত হতে হবে। আর ফায়ার সার্ভিসের আইন অনুযায়ী ৬ তলার বেশি উঁচু ভবন করলে অনুমোদন নিতে হবে এবং অগ্নিব্যবস্থাপনা থাকতে হবে।
৭ মার্চের ভাষণ পৃথিবীর অনান্য যে কোনও রাষ্ট্রনায়কের ভাষণ থেকে অনন্য ও আলাদা । কারণ কেবল দাবি দাওয়া নিয়ে রেসকোর্সে আসেননি শেখ মুজিব, তিনি এসেছিলেন এবং জানতেন পূর্ব পাকিস্তানের জাগার এবং স্বাধীনতা ছিনিয়ে আনার সুবর্ণ সুযোগ এখনই। তিনি অত্যন্ত সুচতুরভাবে স্বাধীনতার ডাক ও আহ্বান দিয়ে গিয়েছিলেন, যা পশ্চিম পাকিস্থানিরা অনেক পরে বুঝতে পেরেছিল।
ঢাকার দক্ষিণের মেয়র সাঈদ খোকনের ভাষ্য মতে ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক গোলটেবিল বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল পহেলা মার্চ ২০১৭ থেকে রাসায়নিক গুদাম সরানোর কাজ শুরু হবে। শুরু হয়েছিল ঠিকই। কিন্তু মাঝপথে এফবিসিসিআই ও রাসায়নিক ব্যবসায়ীরা নাকি অনুরোধ করে ছিলেন অভিযান বন্ধ রাখতে এবং বলেছিলেন কেরানীগঞ্জের শিল্প নগরী হলে তা স্থানান্তর করা হবে।


