প্যাথোজেনেসিস- সেলুলার পর্যায়ে রোগ উৎপন্ন করার পূর্বেই প্যাথোজেনকে রুখে দেওয়া হয়। অসুস্থতা ও মৃত্যুর গুরুত্বপূর্ণ কারণ রোগ, তবে একমাত্র নয়। দৈহিক, মনস্তাত্ত্বিক, প্রতিবেশ ব্যবস্থা, সামাজিক, সাংস্কৃতিক এবং আর্থ-রাজনৈতিক পর্যায়ে নানান বাস্তবতা মানুষের বেঁচে থাকা, সুস্থতা, সুখ-শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নকে প্রভাবিত করে। বাজার অর্থনীতির যুগে একদিকে রোগীর ক্রয় ক্ষমতা ভিত্তিক প্রাইভেট বা এক্সক্লুসিভ ট্রিটমেন্ট অনুশীলনের হিড়িক।

