করোনাভাইরাস পৃথিবীকে এই শিক্ষাই হয়ত দিয়ে যাবে যে মানুষকে বাঁচতে হবে একে অন্যের প্রতি সহমর্মী হয়েই। একদিকে সম্পদের পাহাড় অন্যদিকে ক্ষুধায় শিশুর মৃত্যু—এমন পৃথিবী থেকে মুক্ত হতে হলে সকল রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক ক্ষমতা কাঠামোকে জোরেশোরে প্রশ্ন ছুঁড়ে দিতে হবে—কেন আজও মানুষকে খাবারের জন্য হাহাকার করতে হবে!

