তবে কোভিড-১৯ কে আমার কাছে চরিত্রহীন বলে মনে হয়েছে। মনে হল এ যে এক বর্ণচোরা গিরগিটি। একটা লক্ষণ কমে তো আরেকটা বাড়ে। একইভাবে ডাক্তাররাও লক্ষণ অনুযায়ী এক ওষুধ বন্ধ করে তো অন্যটা চালু করেন। এভাবে একটি রুমের মধ্যে আমার বন্দিদশা চলতে থাকে। এ এক অন্যরকম সময়। সব মিলিয়ে ২০ দিন আমি একটি রুমে ।
  • Comment 9