রাজনীতির কল্যাণকামী দিক ক্রমশ ক্ষয়িষ্ণু। স্বাস্থ্যব্যবস্থার ব্যর্থতা ও ডাক্তারদের মৃত্যু দেখিয়ে দিল দীর্ঘদিন ধরে আমরা আমাদের সেবাখাতকে কতটা অবহেলা করে এসেছি। দেশ ও দেশের বাইরে এসব নিয়ে প্রতি-যুক্তি যারা দিয়েছেন ও প্রতিবাদ যারা করেছেন, তাদেরকে অতি সংশয়বাদী বা "অ্যালারমিস্ট" তকমা দিয়ে এড়িয়ে গিয়েছে রাজনৈতিক শক্তিগুলো।
বাংলাদেশে উপাচার্য বিরোধী অনেক আন্দোলন সফলতার মুখ দেখেছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আন্দোলনের আদর্শিক লক্ষ্যগুলো পূরণ হয়নি। শিক্ষার্থীদের দাবিগুলো নতুন উপাচার্যের অধীনে গড়ে ওঠা প্রশাসনের কাছে আস্তে আস্তে ম্রিয়মাণ হতে থাকে। শিক্ষার্থীদের আন্দোলনের সুবিধা ভোগ করতে থাকে নতুন প্রশাসনের সুবিধাবাদী একটা গোষ্ঠী। শিক্ষার্থীপন্থী ন্যায়পরায়ণ শিক্ষকরা সব উপাচার্য ও তাদের প্রশাসনের কাছে সব সময়েই ব্রাত্য হয়েই থাকেন।

