প্রশ্ন হচ্ছে, কোভিড টিকার পরিকল্পনায় এই স্বাস্থ্যসেবা প্রদানকারীরা কি অগ্রাধিকার পাবেন? কমিউনিটি স্বাস্থ্যকর্মীরা গর্ভবতী নারী, নবজাতক এবং ছোট শিশুদের সরাসরি সেবা দিয়ে থাকেন। এ কর্মীদের অধিকাংশ পল্লী ও নগর এলাকায় বসবাসরত নারী। এদেরকে প্রায় সময়ই “অদৃশ্য বাহিনী” বলা হয়ে থাকে, কারণ তাদের সম্পর্কে পর্যাপ্ত তথ্যাদি যেমন সংগ্রহ করা হয় না, তেমনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদারকি ব্যবস্থার আওতা ও গণনার বাইরেই থাকছেন তারা।
  • Comment 0