সেই বিহার আজ জাতপাতে জর্জরিত। আপাতবিরোধী তর্ক সাপেক্ষে কোন আসনে ১০ শতাংশের বেশি একক জনগোষ্ঠীকে প্রভাবশালী গণনা করে ছক কষলে বিভিন্ন জাতের একটা ধারণা পাওয়া যাবে। ১৪৩ আসনে যাদব ভোট বেশি; ১১৩ আসনে মুসলিম ভোট। এই দুইটি জাতিকে একত্র করলে ৮৩ আসনে এগিয়ে থাকা যায় যা লালু প্রসাদ যাদবের নির্দিষ্ট ভোট ব্যাংক। ২০১৫ সালে ৮০টি আসন প্রাপ্তি সমীকরণের পক্ষে সাক্ষ্য দেয়।

