চোখের সামনে ঘটতে থাকা সেসব বিশাল অর্জনকে আমরা মোটেও গুরুত্ব দিলাম না। গুরুত্ব দিলাম কোন মন্ত্রী কী চটুল কথা বলেছেন, কোথায় কোন ডাকাত বা সর্বহারা পুলিশের সাথে যুদ্ধে মারা গেছে, বাজারে জিনিসপত্র কেন পাওয়া যাচ্ছে না, কোথায় পান থেকে একটু চুন খসে পড়লো, ইত্যাদিকে। স্বাধীন হয়ে গেছি মনোভাব নিয়ে আমরা পুলিশের ফাঁড়ি, সরকারি গুদাম আক্রমণ করলাম, বৈদেশিক মুদ্রা অর্জনকারী একমাত্র সম্পদ পাটের গুদামে গুনে গুনে একের পর এক আগুন লাগিয়ে ধ্বংস করলাম।
  • Comment 1