অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, অনেক রোগী করোনাভাইরাস আক্রান্ত নয় যারা, হয়ত সাধারণ বা ক্রনিক অসুস্থতাজনিত কারণে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন কিন্তু ভর্তি হতে না পেরে নিরাশ হয়ে ফিরে আসছেন। অনেক হাসপাতাল জরুরি চিকিৎসা পর্যন্ত বন্ধ রেখেছে। এটা গুরুতর অন্যায়, এটা অপরাধ।

