দেশের ভেতরে হোক বা বাইরে, যেখানেই খেলা হোক, বোর্ড প্রেসিডেন্ট স্বয়ং উড়ে চলে যান প্রায় সব সিরিজেই। সঙ্গে বিশাল বহর। ক্রিকেট বিশ্বের ইতিহাসে আর কোনো বোর্ড সভাপতি এই চর্চা করেছেন বলে জানা নেই। দল নির্বাচনে হস্তক্ষেপের কথা তিনি অবলীলায় বলেন সংবাদ সম্মেলনে।

