চট্টগ্রাম সার্কিট হাউজের কক্ষগুলোকে যথেচ্ছা জিয়া বন্দনায় প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এবং বিকৃত ইতিহাস উপস্থাপন করা হয়। অথচ জিয়া উক্ত ভবনে একরাত্রি অবস্থান করেন এবং একটি মাত্র কক্ষ ব্যবহার করেছিলেন। এভবনে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের রাতের স্মৃতি সম্বলিত কক্ষটি শুধু ব্যবহারভিত্তিক স্মৃতি গ্যালারি হিসেবে রূপান্তর না ঘটিয়ে ভবনের বিভিন্ন কক্ষে তার পুরো জীবন প্রদর্শন করা হয়েছে।

