নিছক বাঙালির ঘরে জন্মালেই কী কেউ স্বতঃসিদ্ধভাবে বাঙালি বনে যেতে পারেন? এই প্রশ্নটি মনের মধ্যে লতিয়ে উঠত প্রায়ই, আমার দীর্ঘ প্রবাসজীবনের কালে।
হঠাৎ করেই চলে গেলেন জামাল নজরুল ইসলাম! এই তো গেল মাসেই সাড়ম্বরে উদ্যাপিত হলো তাঁর ৭৪তম জন্মদিন। পত্রিকায় তাঁর সহাস্য ছবি দেখেছি জন্মদিনের অনুষ্ঠানের। আর তাঁকেই কিনা শেষ দেখা দেখে আসতে হলো কাল শহীদ মিনারে গিয়ে, হিমগাড়ির ছোট্ট, চৌকো একটি ফোঁকর দিয়ে। ম...

