পৃথিবীতে প্রেম ভালোবাসা, বিয়ে কিংবা বিচ্ছেদ ‘পাওয়ার ফেইলর’দের জন্য নয়! সবকিছু ‘পাওয়ারওয়ালা'দের জন্য। পাওয়ার থাকলে নির্দিষ্ট হয়ে একজন আপনার বউ হিসেবে থাকবে ঘরে,কোন কোন সময়ে কোন একজন একলাখ টাকা ভাড়ার ফ্ল্যাটে কিংবা দুবাইয়ের কোন প্রমোদতরীতে। ‘পাওয়ার’ থাকলে আপনার বিচ্ছেদের সময়ও মিডিয়া এটা নিয়ে শিরোনাম করবে।
লঞ্চ ডুবে গেলে যেমন ‘উদ্ধারকারী জাহাজ রুস্তম’কে কাম্য,অপহৃত ভাগ্নেদের জন্য যেমন সোহেল তাজদের মতো মামারা নমস্য,সেখানে কিংবা সেইদেশে ‘মামু’নুলদের মতো মামুরা কাম্য নয়! সবচেয়ে বেশি কামনা বা প্রার্থনা এটাই যে এদেশের সব ভাগ্নেরা যেন মামা আর মামুদের পার্থক্য বুঝতে পারে। তারা যেন মামুদের নাম না ভাঙিয়ে নিজের পায়ে দাঁড়াতে শেখে।
সৃষ্টিশীল মানুষের হাতে সুজাতা, লাবণ্য, মোনালিসা কিংবা বনলতা সেন যে-ই পড়ুক বেঁচে থাকবে হাজার বছর। আর একালের কোন রিসোর্টে কোন ঝর্ণাকে (জ্বর না!) তার প্রেমিক বা স্বামীর সাথে দেখা গেলেও কপালে খারাবি আছে। ধর্ম কিংবা রাষ্ট্র সেখানে ঝাঁপিয়ে পড়তে পারে।
মানুষের সৃষ্টিশীলতার অন্যতম অনুষঙ্গ নাকি মদ! (এ নিয়ে বিতর্ক আদিকাল থেকেই ছিল, আছে এবং থাকবেও! পান করবেন কী করবেন না তা আপনার একান্ত ব্যক্তিগত অভিরুচি! ইচ্ছে হলে খাবেন নাহলে ছুঁড়ে ফেলবেন) তবে এদেশে বাংলা নামে অনেক কিছুই আছে। শুধু যে ভাষা বা দেশ আছে তা-ই নয়, এই নামে এদেশে মদও পাওয়া যায়। এদেশে জায়গার নাম আছে বাংলামোটর কিংবা বাংলাবান্ধা।


