তুরিন আফরোজ

১৩ দফা কেন সংবিধান-সাংঘর্ষিক ও ইসলাম-পরিপন্থী

এপ্রিল ২২, ২০১৩
১৩ দফা কেন সংবিধান-সাংঘর্ষিক ও ইসলাম-পরিপন্থী

সূচনা :

ইসলাম হেফাজতের নামে ‘হেফাজতে ইসলাম’ সম্প্রতি ১৩ দফা দাবি জানিয়েছেন। সুদীর্ঘ লংমার্চ করে ১৩ দফার দাবি নিয়ে শাপলা চত্বর-এর ‘শাপলা ভাস্কর্যকে’ সাক্ষী রেখে যে সকল দাবি তারা উত্থাপন করেছেন সেসব শুধু সংবিধান সাংঘর্ষিক-ই নয় বরং ইসলাম পরিপন্থী। তাদের ১৩ দফার সাতটি দফাই হল একদিকে যেমন সংবিধানের সঙ্গে সামঞ্জস্যহীন, অন্যদিকে তেমনই ইসলামবিরোধী। এ প্রবন্ধে হেফাজতে ইসলামের সাতটি দফা কেন সংবিধান ও ইসলামবিরোধী তার পক্ষে যুক্তি উপস্থাপন করা হল। Read more »

অভিজিৎ রায়

মুক্তমতের প্রকাশ ও মুক্তবিশ্বের ভাবনা

এপ্রিল ২২, ২০১৩
মুক্তমতের প্রকাশ ও মুক্তবিশ্বের ভাবনা

ধর্মদ্রোহিতার অজুহাতে আটক চারজন ব্লগারের মুক্তির দাবিতে আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। হেফাজতে ইসলামসহ অন্যান্য মৌলবাদী দলের চাপের কাছে নতি স্বীকার করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব, রাসেল পারভেজ ও আসিফ মহিউদ্দীনকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তাকে মতপ্রকাশের উপর আঘাত হিসেবেই দেখছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার সংস্থা এবং মুক্তবুদ্ধির চর্চাকারী বিভিন্ন সংগঠন।

‘ইন্টারন্যাশনাল হিউম্যানিস্ট অ্যান্ড এথিকাল ইউনিয়ন’ (আইএইচইইউ) আন্তর্জাতিকভাবে মুক্তচিন্তক এবং মানবতাবাদীদের সবচেয়ে বড় সংগঠন হিসেবে পরিচিত। Read more »

যতীন সরকার

নারীরা ঘরে বসে থাকবে না

এপ্রিল ২০, ২০১৩
নারীরা ঘরে বসে থাকবে না

দেশে এখন যে খুবই সংকট চলছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সে সঙ্গে সংকট উত্তরণের সম্ভাবনাও যে খুব স্পষ্ট হয়ে এসছে তাতেও সন্দেহের অবকাশ নেই। সংকট এলেই তো সংকট উত্তরণের প্রশ্ন আসে। আজকে স্বাধীনতার চারটি দশক অতিক্রান্ত হওয়ার পরেও যখন দেখছি যে, স্বাধীনতার মূল্যবোধগুলো প্রতিষ্ঠা হচ্ছে না বরং দেশটিকে পাকিস্তানায়নের দিকে ঠেলে দেওয়া হচ্ছে- তখন আমাদের তরুণ প্রজন্ম শাহবাগে যে উত্থান ঘটালেন, সেই উত্থান তো স্বাধীনতার শক্তি, বাংলাদেশের ঘুমিয়ে পড়া শক্তির উত্থান।

উনিশ শতকের চিন্তাবিদ ওয়েন্ডেল ফিলিপস বলেছেন ‘ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অব লিবার্টি’- ‘সদা সতর্কতাই স্বাধীনতার মূল্য’। কিন্তু আমরা সেই স্বাধীনতার মুল্য দিতে ভুলে গিয়েছিলাম। আমরা ঘুমিয়ে পড়েছিলাম। Read more »

ড. ইমতিয়াজ আহমেদ

গণতন্ত্র মানে ‘সমঝোতার শিল্প’

এপ্রিল ১৯, ২০১৩
গণতন্ত্র মানে ‘সমঝোতার শিল্প’

স্বাধীনতার মাত্র কয়েক বছর পর থেকেই আমাদের দেশের ক্ষমতার কেন্দ্রে সামরিক শাসকদের দেখা যেতে থাকে। প্রায় আড়াই যুগের সামরিক শাসনের পর নব্বইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যাবর্তন করেছি। যদিও গত দুদশকের বেশি সময়ে ব্যবস্থাটি একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক ব্যবস্থায় পরিণত হয়েছে। আর এর ফলেই নির্বাচনের বছর এলেই আমরা দেশজুড়ে সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়তে দেখি।

১৯৯৬ সালে যেমন এ পরিস্থিতি তৈরি হয়েছিল, তেমন ১৯৯৬ বা ২০০৬ সালেও হয়েছে। এসব সহিংসতার পথ ধরেই কিন্তু ২০০৬ সালের পর আমরা দুবছরের জন্য একটি সেনা-নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারকে ক্ষমতায় আসতে দেখেছি। Read more »

নাদিরা মজুমদার

ইতিহাসের কাঠগড়ায় লৌহমানবী থেচার

এপ্রিল ১৮, ২০১৩
ইতিহাসের কাঠগড়ায় লৌহমানবী থেচার

৮ এপ্রিল সাতাশি বছর বয়সে মারা গেলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী লৌহমানবী হিসেবে খ্যাত মার্গারেট থেচার। ১৯৭৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত টানা এগার বছর দু’শ নয় দিন তিনি এ পদে ছিলেন। সে হিসেবে, বিশ শতকে দীর্ঘতম কাল কোনো দেশের প্রধানমন্ত্রীত্বে থাকার রেকর্ড তাঁর দখলে। উনিশ শতকে লর্ড স্যালিসব্যারি একটানা তের বছর দু’শ বায়ান্ন দিন, এবং এর আগে লর্ড লিভারপুল চৌদ্দ বছর তিনশ পাঁচ দিন প্রধানমন্ত্রী ছিলেন। তবে শেষোক্ত দুই লর্ড যে সময়ে প্রধানমন্ত্রী ছিলেন তখন ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্ত যেত না।

মার্গারেট থেচারের বড় বাহাদুরি ছিল যে, তিনি ইংল্যান্ড ও তাবৎ ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে রাজনৈতিক লড়াইয়ের ট্যাবু ভেঙ্গে ফেলেন। তবে কিছু সমালোচক বলেন, নিজের দলের ভেতরেই হোক বা সরকারি নীতির মাধ্যমেই হোক- নারীকে এগিয়ে দেওয়ার ব্যাপারে যা-যা করতে পারতেন থেচার তা করেননি। Read more »

শারমিন আহমদ

প্রথম বাংলাদেশ সরকার ও যুদ্ধাপরাধীদের বিচার

এপ্রিল ১৭, ২০১৩
প্রথম বাংলাদেশ সরকার ও যুদ্ধাপরাধীদের বিচার

তাজউদ্দীন আহমদ ও ঐতিহাসিক প্রথম বাংলাদেশ সরকার গঠন নিবিড়ভাবে জড়িত। ৩০ মার্চ, ১৯৭১, কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী, জীবননগর এলাকার টুঙ্গি নামক স্থানে, সেতুর নিচে আশ্রয়প্রাপ্ত এ দূরদর্শী মানুষটি স্বাধীন সরকার গঠনের চিন্তা করেছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনির নির্মম আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে স্বাধীন বাংলাদেশ সরকারের বিকল্প নেই, এটা তিনি বুঝতে পেরেছিলেন। আর তাই সরকার গঠনের কথা ভাবলেন তিনি।

যখন চিন্তা করেছিলেন তখন জানতেন না যে এ ব্যাপারে ভারত সরকার তাঁদের কতখানি সহায়তা করবে বা তাদের কাছ থেকে আদৌ সাড়া পাওয়া যাবে কিনা। ব্যরিস্টার আমীর–উল-ইসলাম যিনি ছিলেন তাঁর দুর্গম যাত্রাপথের সঙ্গী, তাঁকে বললেন, ভারত সরকার যদি তাঁদের স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে গ্রহণ করে, তবেই তাঁরা ভারতে আশ্রয় নেবেন। Read more »

Get Adobe Flash playerPlugin by wpburn.com wordpress themes

ফেসবুক লিংক

ট্যাগ

আর্কাইভ