সালাউদ্দীন আহমদ

ছবি. মুস্তাফিজ মামুন
১৯২৪ সালে ২৪শে সেপ্টেম্বর ফরিদপুর শহরে জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ অনার্স এবং এমএ। পেনসেলভেনিয়া বিশ্ববিদ্যালয় থেকে এম এ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী লাভ করেন। শিক্ষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয় ১৯৪৮ সালে জগন্নাথ কলেজে। ১৯৫৬ সালে তিনি জাপান বিশ্ববিদ্যালয়ে আধুনিক জাপানের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে পড়াশুনা ও গবেষণা করেন।
দীর্ঘদিন তিনি রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে সোশ্যাল আইডিয়াজ এন্ড সোশ্যাল চেঞ্জ ইন বেঙ্গল ১৮১৮ – ১৮৩৫, বাংলাদেশ অতীত বর্তমান, বাঙালীর সাধনা ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাসের সন্ধানে। তিনি ইতিহাস চর্চায় বিশেষ অবদানের জন্য একুশে পদক এবং স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেছেন।
