ফখরুজ্জামান চৌধুরী
জন্মস্থান ও জন্মতারিখ: চাঁদপুর, ৫ই জানুয়ারি ১৯৪০ ।
শিক্ষা: প্রবেশিকা; হাসান আলি হাই স্কুল, চাঁদপুর (১৯৫৪); উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান); জগন্নাথ কলেজ, ঢাকা (১৯৫৭); স্নাতক সম্মান (বাংলা); ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৬০) স্নাতকোত্তর (বাংলা); ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৬০); স্নাতকোত্তর (বাংলা); ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৬১) পেশা: চাকরি। অবসরপ্রাপ্ত পরিচালক (প্রশাসন), বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। প্রকাশিত গ্রন্থ; কবিতা; আনাবাজ (১৯৮৬); দুরদিগন্ত (১৯৮৬) ; প্যালেস্টাইন প্রতিরোধের কবিতা (১৯৯৪)। উপন্যাস; জনারণ্যে কয়েকজন (১৯৯০); একা ও একাকী (১৯৯৪)। নাটক: ইয়ারমা (১৯৯১)। প্রবন্ধ-গবেষণা: লেখকের কথা (১ম খণ্ড ১৯৯২, ২য় খন্ড ২০০৩)। শিশু সাহিত্য: হাড় কিপটে বুড়ি (১৯৫৬); রিপভ্যান উইংকল (১৯৫৬); রাজা আর্থারের দরবারে (১৯৬৮); যাদুর রাজা হুডিনি (১৯৮৮); আঙ্কল টমস কেবিন (১৯৯৩); হাঞ্চ ব্যাঙ্ক অফ নটরডেম (১৯৯৫); ট্রেজার আইল্যান্ড (১৯৯৮) রাউন্ড দি ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ (১৯৯৩)। জীবনী: ডিলান টমাস (১৯৮৫); আশরাফ আলী খান (১৯৮৮); আজিজুর রহমান (১৯৮৯)। ইতিহাস: অবিচার (১৯৮৪); ঐরাবত ও অংকুশ (১৯৯৩)। অনুবাদ; বিকিকিনির প্রেম (১৯৯২)। হে দুঃখ বিদায় (১৯৯৩); রবিনসন ক্রুশো (২০০৬)
