প্রকাশ বিশ্বাস

আইনজীবী প্রকাশ বিশ্বাসের জন্ম ২ এপ্রিল, ১৯৬৭। তিনি ১৯৮৭-৮৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে সন্মান (এলএলবি অনার্স) এবং ১৯৮৮-৮৯ সালের শিক্ষাবর্ষে মাষ্টার্স (এলএলএম) ডিগ্রি অর্জন করেন।
আইনজীবী হিসেবে কাজ করার পাশাপাশি তিনি আইন সাংবাদিকতা করছেন দীর্ঘদিন। মৌলিক সাহিত্যকর্মের সঙ্গেও জড়িত। বিভিন্ন লিটল ম্যাগাজিনে অনুগল্প লিখেছেন। কযেকটি জাতীয় দৈনিকের সাহিত্য সাময়িকীতে তার লেখা ছাপা হযেছে। এছাড়া বিভিন্ন দৈনিক ও সাপ্তহিকে তিনি নানা বিষয়ে লেখালেখি করেন।
আদালত সংবাদদাতা হিসাবে একাধিক দৈনিক পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে অনলাইন পত্রিকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে আদালত প্রতিবেদক হিসাবে কাজ করছেন।
২০১৩ সালের বাংলা একাডেমির বইমেলায় প্রকাশ বিশ্বাসের লেখা বই ‘মোহরানা ইতিবৃত্ত’ র্যামন পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে।
