আমাদের দেশের কৃষক সমাজ শুধু দরিদ্রই নয়, তারা অসহায় এবং মানবেতর জীবন যাপনেও বাধ্য হয়ে আছে । কৃষি কাজ করেন বলেই তারা কৃষক। দেখা গেছে প্রকৃত কৃষকরা ভূমিহীন অথবা সামান্য জমির মালিক। জমির মালিকদের জমিতে কৃষিকাজ করে তারা বর্তমানে দিনমজুর বা ক্ষেতমজুর নামেও পরিচিত। আর জমি যার সে হয় জমিদার। একসময় জমিদারী চাল-চলন ছিল আয়েশী, অমিতব্যায়ী, কৃষক ঠকানো, জোর করে খাজনা আদায়। সাধারণ মানুষেরও জমি থাকে, কিন্তু সেগুলোও চাষ করে ঐ কৃষক। কেননা সে কৃষিকাজ জানে এবং শ্রম দিতে পারে। বর্তমানে জমির মালিকরা তো শহর-রাজধানীতে বসবাস করে, ব্যবসা করে বা চাকরি করে। কৃষকই দায়িত্ব নেয় তার জমি রক্ষণাবেক্ষণ এবং ফসল উৎপাদনের। আর জমির মালিক যদি দায়িত্ব নেয় তাহলে কৃষক তার মজুরি নিয়েই বিদায় হয়। Read more »
পথচারীদের নিরাপদ যাতায়াতের জন্য যা জরুরী
জাতীয় প্রেসক্লাবের সামনের জেব্রা ক্রসিংটিতে মোটা গ্রিল দিয়ে বেরিকেট দিয়ে দেয়া হয়েছে। জ্রেবা ক্রসিং হতে একটু দুরে তৈরি করা হয়েছে পর্বত সমান ফুটওভার ব্রিজ। গত ২৮ ডিসেম্বর সাংবাদিক নিখিল ভদ্র বাসের চাপায় আহত হওয়ার পরে দ্রুততার সাথে ফুটওভার ব্রিজ তৈরি এবং জেব্রা ক্রসিংটি বন্ধ করা হয়েছিলো। এর পর এই সপ্তাহেই প্রাণ হারালেন দুজন সাংবাদিকসহ প্রায় ১৭ জন মানুষ। নিছক দুর্ঘটনার কারণে এরা প্রাণ হারাচ্ছে– এমনটা ভাবা মোটেও ঠিক হবে না। এর পেছনে দায়িত্বশীল বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যাবস্থাপনা, অদক্ষতা এবং উদাসীনতাই প্রধান কারণ। Read more »
বয়ঃসন্ধিকাল, আচরণীয় সমস্যা ও যৌনশিক্ষা
ছেলেটির নাম বাঁধন। বয়স বর্তমানে ১৬। এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা থাকলেও সেটা আর হয়ে ওঠেনি। আগামীতে আবার পরীক্ষায় অংশগ্রহণের একটা আশা থাকলেও সেটা হয়ে উঠবে এমন সম্ভাবনাও ক্ষীণ। কয়েক বছর আগেও ছেলেটি ছিল সহজ, স্বাভাবিক। বিভাগীয় জেলা স্কুলে প্রি-টিনেজ সময়কাল অতিবাহিত করেছে স্বচ্ছন্দে। কিন্তু সাবালক হবার দৌড়ে বয়ঃসন্ধিকালের শারীরিক, মানসিক ও আচরণীয় পরিবর্তনের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারেনি। পরিবারের প্রতি অযাচিত ক্রোধ, আক্রোশ, ঘৃণা, হীনম্মন্যতা তার ব্যক্তিত্ব ও সক্রিয়তা তৈরিতে বাঁধা হয়ে দাড়িয়েছিল।
বয়ঃসন্ধিকালের ১৩-১৮ বছরের ছেলেমেয়েদের ক্ষেত্রে এ ঘটনা নতুন না হলেও এ ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে বাবা-মা, বিদ্যালয়ের সুস্থ পরিবেশকে প্রাধান্য না দিয়ে একজন মনোচিকিৎসাবিদের দারস্থ হওয়াকেই প্রাধান্য দেয় এ সমাজ। Read more »
হিলারির সফরের গুরুত্ব
বাংলাদেশের রাজনীতিতে ইদানিং যে তোলপাড় চলছে তার পাশাপাশি সময়ে পরপর তিনটি গুরুত্বপূর্ণ দেশের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ সফর করেছেন। জাপানের উপ-প্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জী। অল্পদিনের ব্যবধানে সফর তিনটি হয়েছে। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নেরও একটি দল এসেছিলেন। প্রতিটি দেশ বা অঞ্চলের সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক খুব গভীর। তাই এই ক’টি সফরের বিরাট তাৎপর্য রয়েছে। আমাদের রাজনীতির ও একই সঙ্গে সামাজিক অবস্থার চলমান কিছু দিক নিয়ে তারা কথাও বলেছেন সংশ্লিষ্ট নানা পক্ষের সঙ্গে। এ দিক থেকে দেখতে গেলে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক সংকট ও অন্যান্য প্রসঙ্গে তাদের সরকারের দৃষ্টিভঙ্গিই তারা তুলে ধরেছেন। Read more »
দৃষ্টান্ত দেশ বাংলাদেশ
এক সময়ের ‘তলাবিহীন ঝুড়ি’ এখন তার সমপর্যায়ের দেশগুলোর চেয়ে ধর্মীয় দিক থেকে অনেক উদার এবং উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি বাস্তবমুখী।
১৬ কোটি মানুষের দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিশ্বমঞ্চে তেমন জায়গা করতে পারেনি। এটা এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে প্রধান অর্থনীতির দেশ হিসেবে ভারত নেতৃত্ব দেয়, পাকিস্তান অস্থিরতা সৃষ্টি করে এবং শ্রীলঙ্কা ও নেপালের মতো ক্ষুদ্র দেশও মাঝে মাঝে অনিশ্চিত ভবিষ্যত নিয়ে হাজির হয়।
তারপরেও শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ঢাকায় পা রেখেছেন । প্রায় এক দশকের মধ্যে সর্বোচ্চ মার্কিন কর্মকর্তা হিসেবে তিনি বাংলাদেশ সফর করলেন। তিনি এমন একটি দেশে গেলেন যে দেশ তার অঞ্চলের অন্য সব দেশকে একটি বা দুটি বিষয়ে ভালো শিক্ষা দিতে পারে। Read more »
রাজউকের কর্তৃত্ব এবং আমাদের নগর পরিকল্পনা
বিডিনিউজের ৭ই মের খবরে দেখলাম রাজউক গুলশানে অবস্থিত শিশু-কিশোরদের বিনোদন পার্ক ‘ওয়ান্ডারল্যান্ড’ ভেঙে ফেলতে শুরু করছে। রাজউকের মেজিস্ট্রেট বিডিনিউজকে বলেছেন, “এটা রাজউকের জায়গা। সবার জন্য উন্মুক্ত শিশু পার্ক করার জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে বরাদ্দ দিয়েছিলো। কিন্তু এই নিয়ম না মেনে সিটি কর্পোরেশন বেসরকারিভাবে লিজ দেয়।”
ঢাকা শহরে নিয়ম বহিভূর্তভাবে যে অগণিত স্থাপনা রয়েছে এবং সুষ্ঠু নগর পরিকল্পনার স্বার্থে সেগুলো যে ভেঙে ফেলা প্রয়োজন তাতে কোন সন্দেহ নেই। কিন্তু এত এত অবৈধ ভবন-দালানকোঠা বাদ দিয়ে পার্কের মতো খোলা জায়গা যখন রাজউকের ভাঙচুরের তালিকায় অগ্রাধিকার পায়, তখন সেটা বেশ অবাক করার মতো ঘটনা বটে। ১৯৯০ সালে ওয়ান্ডারল্যান্ড কাজ শুরু করে এতদিন কীভাবে টিকে ছিলো সে প্রশ্নও আমাদের মনে আসে বৈকি। Read more »
